বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা শ্রমিক দলের মে দিবস পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তবাদী শ্রমিক দল রাজশাহী জেলা শাখার আয়োজনে মে দিবস পালিত হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলার মোড় থেকে নেতাকর্মীরা র‌্যালি বের করেন। র‌্যালি নিয়ে তারা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে শেষ করেন। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার।

শ্রমিক দল রাজশাহী জেলা শাখার সভাপতি রোকনুজ্জামান আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল ইসলাম তোতার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডভোকেট তোফাজ্জল হোসন তপু, বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য রায়হানুল আলম রায়হান ও অধ্যাপক সিরাজুল ইসলাম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কৃষক দল রাজশাহী জেলা শাখার সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, কৃষক দল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও সদস্য সচিব আকুল হোসেন মিঠু, যুবদল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, ও সিনিয়র যুগ্ম আহায়ক ফয়সাল সরকার ডিকো, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।

আরো উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, মহিলা দল রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন এবং পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিনসহ শ্রমিক দল ও বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin