নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় ধরে রাজশাহীতে চলছে তীব্র তাপদাহ। এই তাপদাহে জনজীবন ও অন্যান্য পশু পাখির জীবন অতিষ্ট হয়ে পড়েছে। এই তাপদাহ থেকে রক্ষা পেতে এবং রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় অব্যাহত রেখেছে। এরপরেও হচ্ছেনা বৃষ্টি। বৃষ্টি না হওয়ায় তীব্র গরম পড়ছে। এই তাপদাহে তৃষ্ণার্ত মানুষের তৃষ্টা মেটাতে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে শরবত, এক হাজারের অধিক বিশুদ্ধ বোতল পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরেফিন কনকসহ অন্যান্য যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে এই কর্মসূচীর উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির বর্তমান সদস্য গোলাম মোস্তাফা মামুন।
উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিটু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শরিফুল হক, বিএনপি নেতা এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের ছোট ভাই হিরক, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেন ও জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাবসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।