রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী থেকে চালু হচ্ছে পশুবাহী বিশেষ ট্রেন

  • প্রকাশ সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৬৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপদে কোরবানীর পশু নিয়ে যাওয়ার জন্য রাজশাহী থেকে চালু হচ্ছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’। শনিবার সন্ধ্যায় রাজশাহী থেকে এই ট্রেন ছেড়ে যাবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, বিশেষ এ ট্রেনে গরু, মহিষ, ছাগল, ভেড়া পরিবহন করা হবে। আগামী ১৯ জুলাই পর্যন্ত এ ট্রেন চলাচল করবে।

জানা যায়, ট্রেনটি বিকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়বে। সন্ধ্যায় রাজশাহী স্টেশন পৌছাবে। এখন থেকে কোরবানীর পশু নিয়ে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ ট্রেনের প্রত্যেকটিতে ৪০০টি পশু পরিবহনের ব্যবস্থা রয়েছে।

পশ্চিমাঞ্চলের একটি সূত্র জানিয়ে, ক্যাটল স্পেশাল ট্রেনটি ১২০টি শনিবার রাজধানীর উদ্দেশ্যে যাবে। এর মধ্যে চাপাইয়ের রয়েছে ৮০ পশু, রাজশাহীর ২০টি ও সিরাজগঞ্জের বড়ালব্রিজ থেকে উঠবে আরও ২০টি গরু।

ব্যবসায়ীরা যাতে ঝামেলা ছাড়া কোরবানীর পশু বিক্রির জন্য নিয়ে আসতে পারেন এজন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

গত বছরও ব্যবসায়ীদের সুবিধার জন্য এই ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করা হয়। তবে ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় মাত্র একদিন চলাচল করেছিল এ ট্রেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin