বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহী দরগাপাড়ার ফুয়াদ মাইনুল হাসান’র ইন্তেকাল

  • প্রকাশ সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দরগাপাড়ার মরহুম ডাক্তার আব্দুল আজিজ এর মেজ ছেলে, ফরিদ ও ফরহাদ এর ভাই ফুয়াদ মাইনুল হাসান (ফুয়াদ) ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। তিনি আজ শুক্রবার সকাল ৭টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। আজ বাদ এশা দরগাহ মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে হেতম খাঁ গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ওপেন হার্ট সার্জারি পর, কিডনি ফেইলিওর হয়ে ইন্তেকাল করেন ফুয়াদ।
ফুয়াদ মাইনুল হাসানের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল জামান । শোক বার্তায় তিনি বলেন, ফুয়াদ একজন এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি সর্বদা হাস্যজ্জোল ব্যক্তি এবং এলাকার সবার প্রানের একজন মানুষ ছিলেন। রাসেল মরহুমের আত্মার আগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin