মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আওয়াল’র ই.সি.জি মেশিন প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী হার্ট ফাউন্ডেশনে সঠিকভাবে হার্ট এর সমস্যা নিরুপনে এবং মানুষের সেবা আরো বৃদ্ধি করার লক্ষে বিশিষ্ট সমাজসেবক ও এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল একটি অত্যাধুনিক ই.সি.জি মেশিন প্রদান করেন। বুধবার রাতে এই মেশিন গ্রহন করেন অত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন ন্যাশনার হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার এনামুল হকসহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্মা-কর্মচারীবৃন্দ।

ই.সি.জি মেশিন প্রদানকালে আওয়াল বলেন, দেশের মধ্যেই এখন ভাল মানের চিকিৎিসা সেবা প্রদান করা সম্ভব। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার রুপকার বাংলাদেশের উন্নয়নের একমাত্র কর্ণধার বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মধ্যে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষে নানাবিধ পদক্ষেপ গ্রহন করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রায় প্রতিটি সরকারী হাসপাতালে অত্যাধুনিক বিভিন্ন ধরনের রোগ নির্ণয় মেশিন প্রদান করেছেন। শুধুমাত্র চিকিৎগণ একটু আন্তরিক হলেই আর বিদেশে চিকিৎসা করতে যেতে হবে না বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সরকারের পাশাপাশি তাঁরমত অন্যান্য ব্যক্তিদেরও চিকিৎসা সেবায় অবদান রাখার জন্য আহ্বান জানিয়ে আগামীতেও তাঁর এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন এই ব্যবকসায়ী নেতা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin