নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ আড়াইহাজারে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবা ছাত্রদল এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
বৃহস্পতিবার বিকেলে পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল- আমিন এর নেতৃত্বে খড়খড়ি উচ্চ বিদ্যালয় সামনে থেকে মিছিল শুরু করেন নেতৃবৃন্দ। সেখান থেকে খড়খড়ি বাইপাস চার রাস্তার মোড় প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও তানোর উপজেলার আহবায়ক মাসুদ করিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পিয়াস আলী, সোহেল রহমান, মাহমুদুল হাসান রুবেল সহ-সাংগঠনিক সম্পাদক ও বেদার উদ্দিন বিদ্যুৎ, কাটাখালি পৌরসভার সদস্য সচিব সাঈদ আহমেদ আফজাল, পবা উপজেলা যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, গোলাম মাওলা প্রিন্স ও গোদাগাড়ী উপজেলার যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পলাশ সহ রাজশাহী জেলার অধীনস্থ ২৩ টি ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।