বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৩৯তম সভা

  • প্রকাশ সময় রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৩৯তম সভা রোববার অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।

আলোচনা সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক কল্যাণ চৌধুরী সভায় বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, বিগত সভার সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, নভেম্বর ও ডিসেম্বর ২০২৩ মাসের কর্মপরিকল্পনা, ২৯ আগস্ট হতে ২ নভেম্বর পর্যন্ত বাস্তবায়িত কর্মকাণ্ড ও ব্যয় অনুমোদন, দৈনিক মজুরীতে কর্মরত দুই জন কর্মচারীর উপস্থিতি ও কাজ সংক্রান্ত, কর্মচারী চাকুরী প্রবিধানমালা ২০২৩ গেজেট সংক্রান্ত ও স্থিরচিত্রে একাডেমির কার্যক্রমসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন। আলোচনা বিষয়ে উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে আগামীতে আরো ভালো করে কার্যক্রম পরিচালনা করার জন্য পরামর্শ দেন তারা।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য মনোয়ারা পারভীন, সুবোধ চন্দ্র মাহাতো, সুসেন কুমার শ্যামদুয়ার ও শেলী প্রিসিল্লা বিশ্বাস।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin