বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি’র শাহাদত বার্ষিকী পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি। মঙ্গলবার সকালে নগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তক অপর্ণ করেন একাডেমির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিকেলে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে একাডেমির সংগ্রহ শালায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সামসন হাঁসদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার, শেলি প্রিসিল্লা বিশ^াস ও সবিতা টুডু।

আরো উপস্থিত ছিলেন অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ফুড ইন্সপেক্টর মুকুল টুড, গোদাগাড়ী উপজেলা পারগানা বাবুলাল মুর্মু ও সাধারণ সম্পাদক দিনেশ হাঁসদাসহ একাডেমির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও আদিবাসী নেতৃবৃন্দ।

উপস্থিত অতিথি ও সভাপতি শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন ও দেশাত্ববোধের উপরে আলোকপাত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin