নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৫টায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে সংস্থার সহ-সভাপতি সখিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি রেঞ্জ পুলিশ কর্মকর্তার পত্নী ও মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শামীম আরা হক । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা পারভীন টুকটুকি, কোষাধ্যক্ষ জরিনা খাতুন, সদস্য আসমাউল হুসনা (ফেরদৌসী), বীথি মনি ও লাভলি হাসান। পরিচিতি সভা পূর্বেই প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সকল সদস্যরা ।