বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় রিকভারী ও অভিভাবক সমাবেশ

  • প্রকাশ সময় সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাদক আসক্ত থেকে যারা ফিরে সুস্থ জীবনে চলে এসেছেন তাদের এবং তাদের অভিাবকদের সমন্বয়ে রাজশাহী বিভাগীয় রিকভারী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আয়োজনে রাজশাহী মহানগরীর শিল্পকলা একাডেমিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক এনামূল হক। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে অতিরিক্ত পরিচালক ফজলুল রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আক্তার, রাজশাহী মেডিকেল কলেজ হাঁসপাতাল মনোরোগ বিভাগের কনসালটেন্ট সাইক্লিয়াট্রিক্ট রাকিবুজ্জামান চৌধুরী, রাজশাহী বিভাগীয় মাদকাশক্তি কেন্দ্রের শেখ রবিউল ইসলাম ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের (আপস) নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু।

এছাড়াও রাজশাহী বিভাগের তেপান্নটি নিরাময় কেন্দ্রের পরিচালক, রিকভারী ব্যক্তিগণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আলমগীর হোসেন।

সভার শুরুতে উপস্থিত অথিবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সেইসাথে অতিথি এবং রিকোভারী কেন্দ্রের পরিচালক ও প্রতিনিধিদের ক্রেষ্ট দিয়ে সম্মানিত করা হয়। এরপর রিকভারী ও তাদের অভিভাবকগণের মধ্যে থেকে মাদকের ভয়াবহতা তুলে ধরে নিজ নিজ পরিবারের অশান্তিগুলো তুলে ধরেন। সেইসাথে রিকভারী করার পরে পরিবারে কি শান্তি ও আনন্দ ফিরে আসে তা তুলে ধরেন তারা।

প্রধান অতিথি বলেন, উন্নত রাষ্ট্র গড়তে হলে প্রথমে মাদকমুক্ত দেশ গড়তে হবে। মাদককে সর্বদা না বলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ঘোষনা দিয়েছেন। এই ঘোষনা বাস্তবায়ন করতে সকল সরকারী চাকুরীজীবীরা কাজ করছে। ডিজিটাল এই যুগে বিভিন্ন ভাবে মাদক দেশে আসছে। যেকোন মূল্যে মাদক প্রবেশ ঠেকানোর জন্য আইন শৃংখলাবাহিনী ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin