শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

রাজশাহী বিভাগীয় সিতো-রিউ কারাতে সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশনের আয়োজনে দুইদিনব্যাপি রাজশাহী বিভাগীয় সিতো-রিউ কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়। শুক্রবার রাজশাহী জিমনেসিয়ামে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন সোসাইটি সংস্থার নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম চুন্নু। সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রাজুর সভাপতিত্বে রাজশাহী জেলা ক্রীড়া এসোসিয়েশনের কার্যকরী সদস্য মোজাম্মেল হক, শহিদ জিয়াউর রহমান শারিরীক শিক্ষা কলেজ রাজশাহী অধ্যক্ষ আব্দুলাহ আল মাহমুদ সালাম বিপ্লব, রাজশাহী জেলা ক্রীড়া এসোসিয়েশনের নির্বাহী সদস্য সাইফুদ্দিন ও ক্রীড়া আয়োজক মুরাদ্দুজ্জামন এলিন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ এবং রেফারী সেনসাই আজাহার আলী হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক সেনসাই কবির আকবর চৌধুরী তাজ, বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশনের সহকারী সাধারণ সম্পাদক সেনসাই মুহাম্মদ আবুল কালাম আজাদ, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ এবং রেফারী সেনসাই মোজাম্মেল হক মিলন, বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশনের সহ-সভাপতি সেনসাই গোলাম সারওয়ার হেলাল, নারী প্রশিক্ষক এবং নির্বাহী সদস্য সেনসাই আসমা হাসান ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুর রহিম। এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি কন্ডাক্ট করেন সেনসাই নাজমুল হাসান অভি। সার্বিক তত্বাবধানে ছিলেন এশিয়ান কারাতে ফেডারেশনের বিচারক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও রেফারী সেনসাই বকুল হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যেমন শরীর এবং মন ভাল রাখে। সেইসাথে চরিত্র গঠনে সহায়তা করেন। আর কারাতে হচ্ছে আত্মরক্ষার একটি ভাল কৌশল। বিশেষ করে মেয়েদের কারাতে শেখাটা খুব জরুরী বলে উল্লেখ করেন তিনি। শেষে তিনি সবাইকে আত্মরক্ষার কৌশল শেখা এবং রাজশাহীতে একটি কারাতে প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার দাবী জানান।

সভাপতি তার বক্তব্যে বলেন, এই অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে নিয়ে আসতে পারলে আরো ভাল হতো। আগামীতে সে চেষ্টা করা হবে। তিনি বলেন, কারাতে দিন দিন এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে ভাল পৃষ্ঠোপোষক ও রাজশাহীতে স্থায়ীভাবে কারাতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার দাবী জানান তিনি। বক্তব্য শেষে অতিথি ও সেনসাই এবং প্রশিক্ষকদের ক্রেষ্ট দিয়ে সম্মানীত করা হয়। সেইসাথে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin