বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় ক্যারম টুর্নামেন্ট-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী

  • প্রকাশ সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে মুজিববর্ষ বিভাগীয় ক্যারম টুর্নামেন্ট-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১০টায় বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের আয়োজনে ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকার, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খায়রুল আলম ফরহাদ, বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন ও বিভাগীয় ক্যারম টুর্নামেন্ট কমিটি রাজশাহীর সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান রতন। এছাড়াও ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin