বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৪৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়নর রাজশাহী আয়োজনে মহান মে দিবস পালন করা হয়। সকাল সাড়ে ৮টার েিদক মালোপাড়া হাডওয়ার পট্টি হতে তারা র‌্যালি বের নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূবন মোহন পার্কে এসে শেষ করেন। সেখানে আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা-এমপি। বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়নের রাজশাহী সভাপতি আলমগীর হোসেন আলো এর সভাপতিত্বে এবং ইলিয়াস বিশ^াস এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের উপদেষ্টা এডভোকেট মাহবুবর রহমান সোয়েল, সাবেক সাধারণ সম্পাদক রনি হোসেন রাহুল। এছাড়াও অত্র ইউনিয়নের অন্যান্য সদস্য, বিভিন্ন পেইন্ট কোম্পানীর প্রতিনিধিসহ পেইন্টার শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। সরবকার শ্রমিকদের উন্নয়নে এবং সহায়তার জন্য শ্রমিক কল্যাণ ফান্ড গঠন করেছেন। সেইসাথে শ্রমিকদের উন্নয়নের নানাবিধ পরিকল্পনা গ্রহনসহ বাস্তবায়ন করছেন বলে উল্লেখ করেন তিনি। সকল শ্রমিকদের একভূত হয়ে দেশের কল্যানে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin