রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগরীতে চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধারসহ গ্রেফতার ১

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৫৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে চুরি যাওয়া অটোরিক্সাসহ ১ চোরকে গ্রেফতার করছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলো মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি খড়বনা এলাকার রফিক শেখের ছেলে রিফাত শেখ শিহাব (২০)।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৮ জুন বেলা প্রায় ৩ টায় নগরীর মতিহার থানার বাজে কাজলা মহল্লার আব্দুল হান্নানের ছেলে শামীম তার ভাড়ায় চালিত অটোরিক্সায় অজ্ঞাতনামা ৩ জনকে উঠিয়ে তালাইমারি মোড় হতে নতুন বুধপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবরের দক্ষিণে সফেদা বাগানের সামনে চালক শামীম প্রকৃতির ডাকে অটোরিক্সা থামিয়ে তালা বন্ধ করে চাবি সাথে নিয়ে সফেদা বাগানের ভিতরে যায়। সেখান থেকে এসে দেখে তার অটোরিক্সাটি যাত্রীবেশে থাকা অজ্ঞাতনামা ৩ জন চোর তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। এই ঘটনার মতিহার থানায় নিয়মিত চুরির মামলা হয়।
মতিহার থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় মামলা তদন্তকারী অফিসার এস আই শাহাবুল ইসলাম ও তার টিম চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধারসহ চোরদের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করে। অবশেষে আজ মঙ্গলবার (২৯ জুন) ভোররাতে চন্দ্রিমা থানা পুলিশের সহায়তায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকার চারুকারু কলা বিভাগের সামনে হতে আসামী রিফাত শেখ শিহাব (২০)কে গ্রেফতার করে। এসময় তার কাছ হতে চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধার হয়।
অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin