রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ২০২১ চারদিনব্যাপী পালন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সিটিহল সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লক্ষ আই.ইউ) ৭ হাজার ৯৬৭ জন শিশুকে এবং ১২-৫৯ (দুই লক্ষ আই.ইউ) মাস বয়সী ৫৪ হাজার ৯৯৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কোনও বিকল্প নাই। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য নিরাপদ। শিশুর অন্ধত্ব থেকে রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ অপরিহার্য। কোন শিশু যেন ভিটামিন ‘এ’ খাওয়ানোর সরকারি এ কার্যক্রম থেকে বাদ না পড়ে রাজশাহী সিটি কর্পোরেশন সেই উদ্দেশ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। মা ও শিশু স্বাস্থ্য সেবায় রয়েছে অনেক সাফল্য। সরকারি এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ণে গণমাধ্যম কর্মীদের ভূমিকা রাখতে হবে। অতীতের ন্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবায় সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, আধুনিক উন্নত জাতি গঠনে কাজ করছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকল ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রয়েছে। শিশুর স্বাস্থ্যসুরক্ষায় ইপিআই কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের সাফল্য উল্লেখযোগ্য। মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে বর্তমান পরিষদ রাজশাহী মহানগরীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা ও পরিবেশ উন্নয়নে নানান পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে।

মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বিষয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এফএএম আঞ্জুমান আরা বেগম।
সভায় ডাক্তার এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান, রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা রাখা, মাইকিং, মসজিদে জুম্মার নামাজের পূর্বে মসজিদের ইমাম/খতিবের মাধ্যমে মুসল্লিদের অবহিতকরণ এবং অন্যান্য উপাসনালয়ের মাধ্যমেও একই বার্তা প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ রাসিকের ভেটেরিনারী সার্জন ডাক্তার ফরহাদ উদ্দিন ও ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা আরিফুল হক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin