শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহী মহানগরীতে দৃষ্টিনন্দন দুইটি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করলেন রাসিক মেয়র

  • প্রকাশ সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বর ও বিনোদপুর মোড়ে দুইটি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে পৃথক দুটি অনুষ্ঠানে এই দুইটি ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধন করেন রাসিক মেয়র।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে নগরীর ৫টি জনগুরুত্বপূর্ণ স্থানে ২৭ কোটি ৯১ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয়ে ৫টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ হতে যাচ্ছে। স্থানসমূহ হচ্ছে, সাহেব বাজার জিরোপয়েন্ট, মিন্টু চত্বর, পলিটেকনিক মোড়, তালাইমারী মোড় ও বিনোদপুর মোড়। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আরো ৫টি গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।

ফুটওভার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পে ১০টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণের অনুমোদন রয়েছে। প্রথম পর্যায়ে ৫টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এগুলো দুই/তিন মাসের নির্মাণ কাজ সম্পন্ন হবে। এরপরে আরো ৫টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। নাগরিকদের স্বাচ্ছ্যন্দে রাস্তাপারাপার ও দুর্ঘটনা রোধে ফুটওভারগুলো নির্মাণ করা হচ্ছে। পরবর্তীতে এলজিইডি কর্তৃক আরো ১০টি ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

ফুটওভার ব্রিজগুলোতে ব্যানার-পোস্টার না লাগানোর আহ্বান জানিয়ে রাসিক মেয়র বলেন, সুন্দর পরিচ্ছন্ন শহর রাজশাহীবাসীর প্রতি আমার অনুরোধ, ফুটওভার ব্রিজে ব্যানার, ফেস্টুন অথবা কোন পোস্টার লাগিয়ে এর সৌন্দর্য্য যেন নষ্ট না করি।

উদ্বোধনকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, প্রকল্প পরিচালক ও রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, উপ-প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত, আসিফুল ইসলাম উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ও ইসতিয়াক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin