শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ

রাজশাহী মহানগরীর বিভিন্ন হাসপাতাল, রেস্তোরা, খাবার হোটেল ও জেলখানায় মৃত জবাই করা ছাগলের গোস্ত সরবরাহ

  • প্রকাশ সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৬১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মৃত ছাগল ও ভেড়ার গোস্ত সরবরাহ করা হয় রাজশাহী মহানগরীর বিভিন্ন খাবারের হোটে, হাসপাতাল ও জেল খানায়। এমননি তথ্য দিয়ে আটককৃতরা। মৃত জবাই করা ছাগল, গোস্ত ও রুগ্ন-অসুস্থ ছাগলের মাংস সরবরাহের অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আসামীদের কাছ থেকে ১৫০ কেজি মৃত ছাগলের মাংস, ৪ টি মৃত জবাই করা ছাগল ও ২৭ টি রুগ্ন-অসুস্থ ছাগল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার দরগাপাড়ার মশিউর রহমান আপেল, ফাইসাল এবং সহযোগী কায়েস ও ফয়সাল হোসেন।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল হাসান, এসআই মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কতিপয় ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা হতে মৃত ছাগলের গোস্ত, মৃত জবাই করা ছাগল ও রুগ্ন-অসুস্থ ছাগল রাজশাহী শহরের বিভিন্ন খাবার হোটেলে সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল পৌনে ৫ টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক বালিয়ার মোড় হতে ঢাকা মেট্রো-ন-১৬-৫২০৫ নামক পিকআপ ভ্যানসহ চার জনকে আটক করে। এসময় পিকআপ ভ্যান তল্লাশী করে ১৫০ কেজি মৃত ছাগলের মাংস, ৪ টি জবাই করা মৃত ছাগল ও ২৭ টি রুগ্ন-অসুস্থ ছাগল উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা মাংস সরবরাহ করা সংক্রান্তে কোন বৈধ কাগজ-পত্র বা কোন পশু ডাক্তারের উপস্থিতিতে পরীক্ষা করে জবাই করা হয়েছে কি’না এ সংক্রান্ত বিষয়ে তারা কোন দিতে পারেন নি।
পরবর্তীতে ডিবি পুলিশ বস্তা ভর্তি গোস্ত ও জবাইকৃত ছাগল গুলো পরীক্ষার জন্য রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের নিয়ে যায়। সেখানে জেলা সেনেটারী ইন্সপেক্টর পরীক্ষানিরীক্ষা করে ছাগলগুলো মৃত অবস্থায় জবাই করা হয়েছে ও গোস্ত গুলোও মৃত ছাগলের এবং জীবিত ছাগলগুলো রুগ্ন-অসুস্থ ও স্বাস্থ্য সম্মত নয় বলে জানান।
বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’কে অবহিত করা হয়। জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা আটককৃতদের জিজ্ঞাসাবাদে আসামীরা জানান, তারা দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা থেকে মৃত ছাগলের গোস্ত ও মৃত জবাই করা ছাগল এবং রুগ্ন-অসুস্থ ছাগল স্বল্প মূল্যে ক্রয় করে রাজশাহী মহানগরের বিভিন্ন খাবার হোটেল, রেস্তোরা, চাইনিজ রেস্টুরেন্ট, বিরিয়ানী হাউজ, জেলখানা, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও বাজারে সরবরাহ করে আসছেন।
আটকৃতরা ব্যক্তিরা, সাহেব বাজারের মাংস পট্টি সমিতির সভাপতি-সেক্রেটারী, গোয়েন্দা পুলিশের কর্মকর্তা, সাধারণ জনগণ, উপস্থিত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সামনে ভবিষ্যতে এরুপ অপরাধ করবে না মর্মে স্বীকারোক্তি প্রদানপূর্বক ক্ষমা প্রার্থনা করে।
আটককৃতদের এই কর্মকান্ডের জন্য ক্ষমা প্রার্থনা করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপরাধ হওয়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আটকৃতদের অপরাধ বিবেচনা করে মৃত ছাগলের গোস্তের মালিক মশিউর রহমান আপেল ও ফাইসাল’কে ৮০ হাজার টাকা করে মোট এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা করে এবং জবাইকৃত মৃত ছাগল এবং মৃত ছাগলের গোস্ত মাটিতে পুতে ধ্বংস করেন।
রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত, ভেজাল খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ ও ভেজাল খাদ্যপণ্য ক্রয়-বিক্রয় নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নির্দেশে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin