নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগর শাখার আওভাধীন ১৬টি ওয়ার্ডে ছাত্রদলের শাখার আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। রোববার রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে। সেইসাথে এই কমিটিসমুহ সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনুমোদন দিয়েছেন।
এছাড়াও সদ্য ঘোষনাকৃত ওয়ার্ড ছাত্রদলের আংশিক কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি নিজ
থানার নেতৃবৃন্দের মাধ্যমে রাজশাহী মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। কমিটি ঘোষনা বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এই কমিটি গুলো দেয়া হচ্ছে। ১৮ বছর পর রাজশাহী ছাত্রদলের সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনার তাগিদে খুব দ্রুত সময়ের মধ্যে সকল ইউনিটের কমিটি প্রদান করা হবে বলেও জানান তিনি।
নগর অভ্যন্তরীণ ১৬টি ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন যারা, ৯ নং ওর্য়াড ছাত্রদলের নতুন সভাপতি তানভীর হোসেন ও সাধারণ সম্পাদক আজিজুল হক রোহান, ১৩ নং ওয়ার্ড সভাপতি দিপ ইসলাম ও সাধারণ সম্পাদক মাহাবুব রহমান রিদয়, ১৪ নং ওয়ার্ড (পূর্ব) সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক মানিক, ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) সভাপতি ফাহিম আহমেদ সজিব ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাকিব, ১৬ নং ওয়ার্ড সভাপতি তমাল হোসেন দূর্জয় ও সাধারণ সম্পাদক তানজিম শেখ তারেক, ১৮ নং ওয়ার্ড (দক্ষিণ) সভাপতি শরিফুল শাকিল ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান শুভ, ১৮ নং ওর্য়াড (উত্তর) সভাপতি হযরত আলী জেম ও সাধারণ সম্পাদক শাকিল।
এছাড়াও ১৯ নং ওয়ার্ড সভাপতি নয়ন ইসলাম নয়ন ও সাধারণ সম্পাদক ফাইসাল আহমেদ, ১৯ নং ওর্য়াড সাংগঠনিক ২০নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বিশাল আহমেদ ও সাধারণ সম্পাদক হানিফ মোল্লা রজব, ২০ নং ওর্য়াড সভাপতি ফজলে রাব্বি সোহান ও সাধারণ সম্পাদক রেজওয়ান সিকদার হৃদয়, ২১ নং ওয়ার্ড সভাপতি সাব্বির আহমেদ সাকিব ও সাধারণ সম্পাদক রাব্বী হাসান পিয়াল, ২৩ নং ওয়ার্ড সভাপতি কৃষান সরকার ও সাধারণ সম্পাদক রজব আলী, ২৪ নং ওয়ার্ড সভাপতি সামিউল আরেফিন তোহফা ও সাধারণ সম্পাদক শাকিব ইসলাম, ২৫ নং ওয়ার্ড সভাপতি রঞ্জু ইসলাম ও সাধারণ সম্পাদক সজিব আহাম্মেদ, ২৭ নং ওর্য়াড (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি বেল্লাল হোসেন হিমেল ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজীদ, এবং ২৭ নং ওর্য়াড (উত্তর) ছাত্রদলের সভাপতি আবু তালেব তন্ময় ও সাধারণ সম্পাদক সোহাগ বাবুকে ঘোষনা করা হয়।
এদিকে রাজপাড়া থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান কোকোকে রোববার রাজাপাড়া থানা ছাত্রদলের সদস্য সচিব ঘোষনা করেন মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি।