নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর জিয়ার পরিষদের আয়োজনে শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর ভদ্রার মোড়ে গরীব দু:খি মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায়, বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থ্যতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান’র স্বদেশ প্রত্যাবর্তন ও সুস্থতা কামনায় এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। রাজশাহী মহানগর জিয়া পরিষদের সভাপতি প্রফেসর আকতার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাক্তার শামীম হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি। এছাড়াও মহানগর জিয়া পরিষদেও অন্যান্য সদস্য, বিএনপি, অঙ্গ ও সহগোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কর্মসূচীর সাথে একাত্বতা প্রকাশ করে শুরু পূর্বে নেতৃবৃন্দের সাথে স্বাক্ষাত করেন , বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্য শেষে বেগম জিয়াসহ সকল বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আশুরোগ মুক্তি, মৃতুবরণকারী ও আন্দোলনে নিহত সকল নেতাকর্মী এবং মৃত সকল মুসলিম ব্যক্তির আত্মার মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে ইফতার বিতরণ করা হয়।