নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সামনে আন্দোলন বেগবান করার লক্ষে সাংগঠনিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় বিএনপি দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশীদ মামুন, যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু ও মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, গত ৭জানুয়ারী প্রহসনের একতরফা নির্বাচন বর্তমান ফ্যাসিস্ট সরকার করে ফেলেছে। পুর্বের সংসদ কার্যকর থাকার সত্বেও তা না ভেঙ্গে নিজেদের নামে গেজেট প্রকাশ, তরিঘরি করে শপথ গ্রহন ও মন্ত্রী পরিষদ গঠন করেছে। এ থেকে বোঝা যায় এই সরকারের পায়ের নিচে মাটি কতটুকু। এই ডামি সরকারকে দ্রুত সময়ের মধ্যে বিতারিত করতে কেন্দ্র ঘোষিত সকল আন্দোলনে সক্রিয় অংশগ্রহন করতে হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান সভাপতি।