নিজস্ব প্রতিবেদক: ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হন। রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে সোমবার বাদ যোহর সোনাদিঘী মসজিতে নিহত আব্দুর রহিমের গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পড়ান বিএনপি রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মুহাম্মদ মহসিন, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী ও শফিকুল ইসলাম শাফিক, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক সিরাজুল ইসলাম, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ মুসল্লীগণ।
এদিকে মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন নেতৃত্বে বাদ বাদ আসর ভূবনমোহন পার্কে গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়।