মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগর বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশ সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সারাদেশে গণবিরোধী সরকার কর্তৃক গণবিরোধী সরকার কর্তৃক জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বোচিত হত্যার প্রতিবাদে নেতাকর্মীরা মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশের পুর্বে নেতৃবন্দ নগরীর সোনাদিঘীর মোড় হতে বিক্ষোভ সমাবেশ বের করে সাহেব বাজার জিরো পয়েন্টে হয়ে নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী এশা। যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার ও জয়নাল আবেদিন শিবলী।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সেন্টু রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাবলু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে অরাজকতা, দূর্নীতি ও সন্ত্রাসে ছেয়ে গেছে। এছাড়াও ঘন ঘন লোডশেডিং ও নিত্যপন্যের লাগামহীন উর্ধ্বগতির ফলে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশও শ্রীলংকার মত হতে সময় লাগবেনা। তিনি আরো বলেন, এই সরকার জনগণকে নিয়ে তামাশা শুরু করেছে। জনগণ যখন অতি কষ্টে দিনাদিপাত করছে তখন জনবিচ্ছিন্ন এই সরকার জনগণকে নিয়ে হাস্যরস করছে। সেইসাথে উন্নয়ন নিয়ে মিথ্যাচারসহ নানা বিষয়ে জনগণকে ধোকা দিচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন করছে।
তিনি আরো বলেন, শুধু তাইনয় সমাবেশে বাধা প্রদানসহ পুলিশলীগ দিয়ে জনগনের পক্ষের আন্দোলন ও সমাবেশ করতে বাধা প্রদানসহ নানা রকম মামলা দিয়ে কন্ঠ রোধ করার চেষ্টা করে যাচ্ছে। রাজশাহীর সাহসী নেতা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এই মিথ্যা মামলা ও হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
তিনি বলেন, দেশের জনগণকে এই স্বৈরাচার সরকারের কবল থেকে বাঁচাতে এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে এই সরকারের পতন একমাত্র পথ। সরকারকে দ্রুত সময়ের মধ্যে পতনের জন্য এক দফা আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান প্রধান অতিথি।
এদিকে একই বিষয়ে বিকেলে রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংঘঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin