বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগর বিএনপি’র আলোচনা সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সেইসাথে প্রতিটি ওয়ার্ডের কমিটি করার জন্য সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, সদস্য মাহফুজুল হাসনাইন হিকোল, জুয়েল, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনিসহ বিএনপি’র অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী মহানগর বিএনপিকে আরো গতিশীল করতে মহানগরের প্রতিটি ওয়ার্ডে নতুন করে কমিটি গঠন করা হবে। এই কমিটির সদস্যরা বিএনপি ঘোষিত দশ দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন এবং মহানগর বিএনপি’র কর্মকাণ্ডকে আরো গতিশীল করবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin