বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগর বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বিএনপি ও সমমনা দল গুলো প্রহসনের ও এক তরফা নির্বাচন বলে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিনা ভোটের সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে রাজশাহী মহানগর বিএনপি আয়োজনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

সোমবার বেলা ১২টার দিকে রাজশাহী মহানগরীর কোর্ট বাইপাস বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে কোর্ট হড়গ্রাম বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু ও মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি। এ ছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin