বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগর বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী শনিবার দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বিএনপি ও সমমনা দল গুলো প্রচারণামূলক লিফলেট বিতরণ অব্যাহত রেখেছে। সেইসাথে প্রহসনের ও এক তরফা নির্বাচন বলে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। বিনা ভোটের সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে গণসংযোগ ও এই লিফলেট বিতরণ করা হয়।

রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর হাদীর মোড় বউ বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক শফিকুল হক শাফিক, সদস্য আলাউদ্দিন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর খালেদ, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরনের সময় বউ বাজার এলাকায় উৎসবে পরিণত হয়। জনগণ স্বত:স্পুর্তভাবে লিফলেট গ্রহন করেন এবং তারা ভোটকেন্দ্রে যাবেন না বলে তারা সাফ জানিয়ে দেন।

বিতরণ শেষে সভাপতি তাঁর বক্তব্যে এই ডামি নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, যে নির্বাচন করার জন্য সরকার নির্লজ্জভাবে পাঁয়তারা করছে। এই নির্বাচন কোনভাবেই দেশে এবং বিদেশে গ্রহনযোগ্য হবেনা। তিনি আরো বলেন, সরকার তাদের দলীয় ব্যক্তিদের নির্বাচনে দ্বার করিয়ে দিয়েছে। স্বতন্ত্র ও ডামি প্রার্থী দিয়ে নির্বাচন অংশগ্রহনমূলক করার জন্য এই ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্র করছে। কিন্তু তা বিশ^বাসী জেনে গেছে। এজন্য এখন আর তারা নির্বাচন অবজার্ভ করবেন না বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এই অথর্ব ও আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার বলছেন বিশে^ এই নির্বাচন গ্রহনযোগ্য না হলে বাংলাদেশ বিপদে পরবে। নির্বাচন করে যদি বাংলাদেশ বিপদে পরে তাহলে সে নির্বাচন বন্ধ করছেন না কেন বলে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন। সেইসাথে এই ডেমি নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী শনিবার দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্র হরনের শাসন পুন:প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবীতে পহেলা জানুয়ারী হতে ৭ জানুয়ারী ২০২৪ইং পর্যন্ত সকল আদালত বর্জন কর্মসূচী পালন শুরু করেছেন আইনজীবীগণ। ইউনাইটেড লইয়ার্স ফোরাম রাজশাহী শাখার আয়োজনে এ লক্ষে রাজশাহী আদালত প্রাঙ্গনে প্রতিবাদ সভা করেন তাঁরা। মানববন্ধন শেষে তাঁরা আদালত চত্বরে ভোট বর্জনের জন্য আইনজীবী ও সাধারণ জনগণের মধ্যে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন এডভোকেট মাইনুল আহসান, আলী আশরাফ মাসুম, রইসুল ইসলাম, আবুল মালেক রানা, মুন্সি আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান, শাহ জামাল, আমজাদ হোসেন, শফিউর রহমান শফি, আব্দুর রাজ্জাক সরকার, আশরাফ মল্লিক, আতিউর রহমান ইতি, জমসেদ আলী, সামসাদ বেগম মিতালী, আবু মোহাম্মদ সেলিম ও আব্দুল মতিন রুমিসহ জাতীয়তাবাদী ও সাধারণ আইনজীবীগণ।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত আইনজীবী নেতৃৃবন্দ বলেন, এই সরকার দিনের কোর্ট রাতে বে-আইনীভাবে বসিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমমনা দলগুলো নেতাকর্মীদের ফরমায়েশি রায় দিয়ে কারাগারে পাঠাচ্ছেন। দেশে আইনের কোন শাসন বা সঠিক আইনের কোন বালাই নাই। বিজ্ঞ বিচারকগণ বায়াস্ট হয়ে তড়িঘড়ি করে নেতাকর্মীদের বিরুদ্ধে রায় দিয়ে কারাগারে পাঠাচ্ছেন। এটা কাম্য নয়।

তারা আরো বলেন, শুধু তাই নয় নবেল বিজয়ী ড. ইউনুসকে ফরমায়েশি রায় দিয়ে ছয় মাসের কারাদন্ড দিয়েছে। তারা এহেন বিচারের এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবী জানান। সেইসাথে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে নয় বাড়িতে থেকে পরিবারকে সময় দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin