নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শনিবার গণসংযোগ ও লিফলেট বিরতণ করা হয়। লিফলেট বিতরনের পূর্বে নেতৃবৃন্দ মালোপাড়ায় সংক্ষিপ্ত পথসভা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক শফিকুল হক শাফিক ও জয়নাল আবেদিন শিবলী, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহনাগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিতরণ পূর্ব পথসভায় সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এই অবৈধ সরকার ডামি নির্বাচন করে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সকল প্রকার কার্যক্রম শুরু করেছে। সেইসাথে নিত্যপন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে দেশের জনগণকে মহাবিপদে ফেলে দিয়েছে। শুধু তাই নয় ডিজেল,পেট্রোল ও অকটেনের সামান্য মূল্য কমিয়ে বাহাবা নেয়ার চেষ্টা করলেও জনগণ তা ঘৃণাভরে প্রত্যাখান করেছে। কারন এক সাথে প্রায় ৭০ভাগ মূল্য বৃদ্ধি করে এখন মাত্র তিন থেকে চার টাকা লিটারে কমিয়েছে। সরকারের এই চালাকী জনগণ বুঝেছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, দুইদিন পরে রোজা শুরু হবে। এই রোজা উপলক্ষে আবারও নিত্যপন্যের মূল্য হুহু করে বাড়তে থাকলে এই ডামি সরকার নিরব রয়েছে। কারন এর সাথে সরকারের এমপি ও মন্ত্রীরা জড়িত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। দ্রুত নিত্যপণ্যের মূল্য কমানো এবং গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় এই ডামি সরকারকে দ্রুত বিতারিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।