রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে রাজশাহী রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর বজলুল হক মন্টুর উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি সদস্য সচিব মামুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদিন শিবলী।

উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু ও সদস্য সচিব আলাউদ্দিন, বোয়ায়িলা থানা( পশ্চিম) বিএনপি’র আহ্বায়ক শামসুল হোসেন মিলু ও সদস্য সচিব বজলুজ্জামান মহন, স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শ্রমিকদল রাজশাহী মহানগরের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, কিছুদিন পূর্বে বজলুল হক মন্টু দলের নেতা কর্মীদের সাথে বিরোধ মেটানোর জন্য মীমাংসায় গিয়েছিলেন ভদ্রাএলাকায়। সেখানে মীমাংসা করার পরে চলে আসার সময় আওয়ামী সন্ত্রাসীদের সহযোগিতায় ভদ্রায় সন্ত্রাসীরা তার ওপর হামলা করে এবং তাঁর মাথায় রড দিয়ে আগাতসহ পেটে চাকু মারে। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। হত্যা করার উদ্দেশ্যে এই হামলা করেছিলো বলে তিনি উল্লেখ করেন।

রক্তাক্ত অবস্থায় মেডিকেলে নিলে তাঁকে দ্রুত অপারেশন করে আইসিইউতে রাখা হয়। তিনদিন সেখানে থাকার পরে তিনি হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেও এখনো তাদেও আটক করা হয়নি, উল্টো মন্টুর বিরুদ্ধেই মিথ্যা মামলা করেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে আসামীদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবী জানান তিনি। বক্তব্য শেষে বিক্ষোভ মালোপাড়া হতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নিয়ে সোনাদিঘী হয়ে সাহেববাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে মিছিল শেষে করেন নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin