প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহনগর অধীনস্থ রাজপাড়া এবং কাশিয়া ডাঙ্গা থানা যুবদলের আয়োজনে মহানগর যুবদলের নয়া কমিটি বাতিলের দাবী বিক্ষোভ সমাবেশ করা হয়। গতকাল রোববার এই সমাবেশ থেকে অথর্ব ও অযোগ্য কমিটি বাতিলের দাবী জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিভাগীয় শহরে বিএনপি’র অঙ্গ সংগঠনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাশালী সংগঠন হিসেবে যুবদল ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। মহানগর বিএনপি এবং মেয়রের মত গুরুত্বপূর্ণ পদেও যুবদল থেকেই সরাসরি প্রতিষ্ঠা পেয়েছে। দল ও দেশের এই দুঃসময়ে বিগত দুই বছরে করোনা কালিন সময় অসহায় ও মামলা হামলার শিকার দলীয় কর্মীদের মাঝে দিনের পর দিন প্রয়োজনীয় সামগ্রী বিতরন করে মহানগর যুবদল ব্যপক আলোরণ সৃষ্টি করেছে।
ঠিক এই সময়ে গোছালো সংগঠনকে এক পেষি পকেটসহ ও আঙ্গাবাহ করার জন্য উঠেপড়ে লেগে যায় তারই ধারাবাহিকতায় ভুলতথ্য বিভিন্ন জায়গায় দিয়ে রাজশাহী মহানগর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে বলে দাবী করেন তারা। একেবারেই অযোগ্য ও অন্ধলোকদের দিয়ে কমিটি গঠন করায় তারা হতাশ হয়েছেন। নব গঠিত রাজশাহী মহানগর যুবদলের কমিটির প্রথম মিছিলই প্রমাণ করে রাজশাহী মহানগর যুবদলের আজকের করুন অবস্থা।
এই অবস্থার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিএনপি’র ভারপ্রাপ্তে চেয়ারমান দেশ নায়ক তারেক রহমান ও যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব এবং সুলতান সালাউদ্দিন টুকুকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো সমাবেশ থেকে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন বাবলু, সহ-সভাপতি জিয়াউল হাসান হিমেল, মামুন, রেন্টু, রাজপাড়া থানা যুবদলের আহবায়ক আতাউর রহমান বাঁধন, কাশিয়াডাঙ্গা থানা যুবদলের আহ্বায়ক আনারুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসাদুল হক টিপু, রাজপাড়া থানা যুবদল যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান আপেল, হাসেম আলী, বাসির, মিলন, কাশিয়াডাঙ্গা থানা যুবদল যুগ্ম আহবায়ক সাইরুল ইসলাম, পলাশ আলী, কাওসার হোসেন ও রনি আহমেদ সুমনসহ কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।