নিজস্ব প্রতিবেদক: সারাদেশে সরকার পঁচিশ লক্ষ বৃক্ষরোপন করার ঘোষনা দিয়েছেন। ঘোষনা অনুযায়ী তিনি এই কর্মসূচীর উদ্বোধনও করেছেন। এরই ধারাবাহিকতায় সরকারী ও বেসরকারী এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বৃক্ষরোপন শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি রাজশাহী মহানগরীর বিবি হিন্দু একাডেমি ভোলানাথ উচ্চ বিদ্যালয় মাঠে তিনি বৃক্ষরোপন করেন। সেইসাথে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন তিনি।

এসময়ে রবি বলেন, সারাদেশে যেভাবে পতিত সরকার গাছ কেটে উজার করেছে, ঠিক একইভাবে পতিত সরকারের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার দোসররা শতবর্ষীসহ হাজার গাছ কেটে উজার করে ফেলেছে। এতে করে রাজশাহীর পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আবারও নগরীকে সবুজে ঘিরে দিতে তিনি বৃক্ষরোপনে অংশগ্রহন করেছেন। এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান রবি। সেইসাথে সবাইকে নিজ আঙ্গিনা ও বাড়ির ছাদে গাছ রোপনের জন্য আহ্বান জানান তিনি।
এ সময়ে রাজশাহী মহানগর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ ও অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।