বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগর শ্রমিক দলের মে দিবস পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তবাদী শ্রমিক দল রাজশাহী মহানগর শাখার আয়োজনে মে দিবস পালিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।

চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মে দিবসের আলোচনা সভায় শ্রমিক দল রাজশাহী মহানগরের সভাপতি রফিকুল ইসলাম পাখির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুন অর রশিদ।

এছাড়াও যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহ-সভাপতি বাবর আলী, নুর সালাম, মোস্তাফিজুর রহমান ও মানিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং ছাত্রদল রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী ও কর্মঘন্টা কমানোর লক্ষে আমেরিকার সিগাগো শহরে ১৮৮৬ সালে আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে নিরিহ শ্রমিকদের উপরে পুলিশ গুলি চালিয়ে অনেককে নিহত করে। আবার অনেককে বিচারের নামে প্রহসন করে ফাঁসি দিয়ে হত্যা করে। এত কিছুর পরেও আজও শ্রমিকদের ন্যায্য দাবী পুরণ হয়নি। এখনো পাওনা বেতন ভাতার জন্য রাস্তায় নামতে হয়। রাস্তার নামলে সেই আমলের ন্যায় সরকারী বাহিনী তাদের উপরে নির্যাতন করে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার কলকারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের বেকার করে ফেলেছে। মধ্যম আয়ের দেশ ঘোষনা দিয়ে বেসরকারী সেক্টরকে ধ্বংশ করে ফেলেছে। বিদেশেী ডোনার না থাকায় এনজিও কর্মীরা চাকরী হারিয়ে পথে পথে ঘুরছে। একদিকে মানুষ কর্মহীন, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারনে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সেইসাথে গণতন্ত্র বিনষ্ট করে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেেত হবে।এজন্য বিএনপি আন্দোলন করছে। এই আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে তারা সোনাদিঘীর মোড় হয়ে সাহেব বাজার প্রদক্ষিণ করে বিন্দুর মোড়ে যেয়ে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin