রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর শ্রমিক দলের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৭০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর শ্রমিক দলের আয়োজনে এবং মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সার্বিক সহযোগিতায় আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ্য দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী এবং সদস্য সচিব মামুনুর রশিদ।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি, মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম পাখি।

শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সদর, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তোতা, বরেন্দ্র সভাপতি আবুল কাশেম, রিক্সা শ্রমিক দলের আবু বক্কর, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও ছাত্রনেতা নাহিনসহ শ্রমিক দলের অন্যান্য সদস্য এবং বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকরা দেশের প্রান। কারন শ্রমিকেরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখছে। কিন্তু এই শ্রমিকদের তেমন মূল্য কেউ দিতে চায়না। বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কোন কাজ করেনি। উপরোন্ত যে সকল শ্রমিক বিদেশ থেকে দেশে ফিরে এসেছিলেন তাদের আবারও বিদেশে পাঠানোর সময় নানা তালবাহানা করেছে। শুধু তাইনয় অনেক শ্রমিক চাকরী হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে শ্রমিকের ন্যায্যতা নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, দেশে সব ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। সরকার দলীয় নেতা, এমপি ও মন্ত্রীরা লুটেরাতে পরিণত হয়েছে। দাঙ্গা, ফ্যাসাদ লেগেই আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সরকার তামাশা করছে। বাহিরে জনগণের লাইন দেখিয়ে ফলাফলে নৌকার প্রার্থীকে বিজয়ী করছে। অনেক স্থানে সরকার দলীয় সন্ত্রাসীরা ভোটারদেরর ভোট কেন্দ্রে যেতে দিচ্ছেনা। চারঘাটে এক প্রার্থী নিজের ভোট দিয়ে শুন্য ভোট পেয়েছে। আবার পুকুরে মিলেছে ব্যালট পেপার। দেশে যখন এই ধরনের নির্বাচন চলছে ঠিক সেই সময়ে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রহসনের সংলাপ করছেন বলে অভিযোগ করেন তিনি।

সভাপতি আরো বলেন, বেগম খালেদা জিয়া মারাত্বক অসুস্থ্য। তাকে নিয়ে সরকার গেম খেলছে। বিএনপিকে আটকে রাখার জন্য বেগম জিয়াকে দেশের বাহিরে যেতে দিচ্ছেনা। আইনমন্ত্রী ছলনার আশ্রয় নিয়ে আইনকে প্রশ্নবিদ্ধ করছেন। তাঁর সাথে সুর ধরে অন্যান্য মন্ত্রীরাও বেফাস কথা বলে বেড়াচ্ছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে, এ কারনে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে সে দ্বায় সরকারকে নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে আবারও বেগম জিয়ার নি:শর্ত মুক্তি দাবী করেন তিনি। দাবী না মানলে অতি দ্রুত সময়ে রাজশাহী থেকে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে। আর এই আন্দোলনে কোন দলের কি ভূমিকা থাকবে এবং কিভাবে বিএনপি’র প্রতিটি অঙ্গ সংগঠনকে আরো শক্তিশালী করা যায় সে বিষয়ে মূলত এই মতবিনিময় করা হচ্ছে বলে জানান তিনি। সেইসাথে আগামীতে বেগম মুক্তির আন্দোলনে সকলকে রাজপথে থাকার আহবান জানান তিনি।

শেষে বেগম জিয়া, তারেক রহমান ও দেশের সকল অসুস্থ জনগনের সুস্থ্যতা এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত্যুবরণকারী নেতাকর্মী ও সকল মৃত মুসলিম ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin