নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রাইফেলস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রাইফেলস ক্লাবের সভাপতি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। সঞ্চালনা করেন রাজশাহী রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ইসতিয়াক আহমেদ বাবলু।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন এবং রাজশাহী রাইফেলস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ডাবলু সরকার, রাজশাহী রাইফেলস ক্লাবের সহ-সভাপতি হাসেন আলী, লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদুল করিম সম্রাট, সালাউদ্দিন রাজু, বি এম এ হাসান ঈদু, জিয়াউদ্দিন আহমেদ, ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা, গোলাম আকবর, খন্দকার হাসান কবির ও মোন্তাখারুল ইসলাম।