বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান

রাজশাহী শহর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শহর ক্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়র লি: এর ১৬তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট দুইটি প্যানেল প্রতিদন্দিতা করে। সকাল ৮টা হতে ভোট শুরু হয়ে বিরোতিহীনভাবে চল বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ১৬৪৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রাদন করেন। রাজশাহী মহানগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক কার্যালয়ের মধ্যে মোট সাতটি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহন করা হয়।

এই নির্বাচনে মোট ১২জনকে তারা নির্বাচনের লক্ষ্যে ভোট দেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদন্দি না থাকায় বিনা প্রতিদন্দিতায় সুবাস মারান্ডী নির্বাচন হন বলে জানান নির্বাচন কমিটির সভাপতি রাজশাহী মেট্রোপলিটন থানা সমবায় অফিসার নাছিমা খাতুন। এই কমিটির অন্যান্য সদস্য হলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম ও রাজশাহী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মাইনুল ইসলাম।

তিনি বলেন, এই নির্বাচনে মোট ২২জন বিভিন্ন পদে প্রতিদন্দিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে বৈদ্যনাথ হাঁসদা নির্বাচিত হন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে জন সুবোধ টুডু ও ট্রেজারার পদে বাপ্পি বাস্কে নির্বাচিত হন। এদিকে ডিরেক্টর পদে পলাশ বিশ^াস, জন রাজু মারান্ডী, বাবুলাল মারান্ডী, রেজিনা বিশ^াস, কেরিনা মার্ডী, সবিতা টুডু, স্বপন হেম্ব্রম ও রজনী হাঁসদাকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিটির সদস্য কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম। রাত ৮টায় এই ফলাফল ঘোষনা করা হয়। এসময়ে সেখানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। প্রতিদন্দি সবার সামনে ভোট গণনা করে এই ফলাফর দেয়ার কারো মধ্যে কোন প্রকার ক্ষোভ নাই বলে জানান ডেভিড।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin