বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহী শিক্ষাবোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানকে বিভিন্ন প্রতিষ্ঠানের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলমর এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন দিনের আলো হিজড়া সংঘের প্রতিনিধিসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিনিধিগণ বোর্ডে উপস্থিত হয়ে এই ফুল প্রদান করেন। এ সময়ে বোর্ড চেয়ারম্যান বলেন, তাঁর কার্যালয়ে দরজা এবং মোবাইল নম্বর সর্বদা জনগণের জন্য খোলা রয়েছে। যে কোন সময়ে যে কেউ তাঁর নিকট থেকে সেবা নিতে পারবেন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে তিনি সবার সাথে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর পর্যায়ক্রমে দিনের আলো হিজড়া সংঘ, রুলফাও, আপস, সংগ্রামী জীবন মহিলা সমবায় সমিতি, প্রতিবন্ধি স্বনির্ভর সংস্থা, মৃত্তিকা কনজুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, সামাজিক কল্যাণ সংস্থা ও আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, যুগ্ম সাধারণ সম্পাদক জয়িতা পলি ও কোয়াধ্যক্ষ জুলি।

আরো উপস্থিত ছিলেন সংগ্রামী জীবন মহিলা সমবায় সমিতির সভাপতি সায়েমা পারভীন, মৃত্তিকা কনজুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সম্পাদক সোহেল পারভেজ সবুজ, প্রতিবন্ধি স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান ও আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার সভাপতি সুইটি ইয়াসমিনসহ বাংলাদেশ ন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin