রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী শিক্ষা স্কুলে বই ও ব্যাগ বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৬৩৪ বার দেখা হয়েছে
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক: মহানগরীর শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে চলতি শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে আজ শনিবার সকাল ১০টায় অনানুষ্ঠানিক বই বিতরণী কার্যক্রম পরিচালিত হয়। বই বিতরণী কার্যক্রম পরিচালনা করেন অত্র শিক্ষা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহীম হোসেন। চলতি শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নেবার রানী বিলকিসের হাতে বই তুলে দিয়ে বই বিতরণী উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মাসুদ রানা।

পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজ, গোদাগাড়ী, রাজশাহী এর সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শাহাদৎ হোসেন ও রাজশাহী লোকনাথ হাই স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মাসুদ রানা এসময়ে বলেন, ‘নতুন বছরের একসেট বই এবং বই বহনের জন্য বিদ্যালয়ের লোগো ও নামাঙ্কিত দৃষ্টিনন্দন ব্যাগ প্রদান নি:সন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। ছোট ছোট এই উদ্যোগের মধ্য দিয়ে সৃজনশীল কর্ম এবং আন্তরিকতার বহি:প্রকাশ ঘটে।

শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের এই মহতি উদ্যোগের সারথি হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে বছরের প্রথম দিন দৃষ্টিনন্দন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারার আনন্দ ধরে রাখতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে বলে প্রত্যাশা করেন অধ্যক্ষ ইব্রাহীম হোসেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin