মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহী সদর আসনের নবনির্চাচিত এমপি বাদশাকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশ সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে রাজশাহী-২সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সোমবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর পার্টি অফিসে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব নবাব আলী, কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন ও রেজাউল করিম, সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কবীর হোসেন ও কাইউম উদ্দীন এবং বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল।

সভাপতি নবনির্বাচিত সংসদ সদস্যর নিকট তাদের কার্যক্রম ও বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন। সংসদ সদস্য ইনসাব নেতৃবৃন্দেও কথা মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ^াস প্রদান করেন। সেইসাথে সেবার জন্য তাঁর দরজা সর্বদা খোলা বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin