মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহী সিটি প্রেস ক্লাবের নির্বাচনে রফিক সভাপতি, সম্পাদক আদিত্য

  • প্রকাশ সময় শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৩৫ বছরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠণ রাজশাহী সিটি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৬) শনিবার সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত বিরতীহীন ভাবে বাংলাদেশ সাংবাদিক সংস্থার উপশহরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদের মধ্যে সভাপতি পদে রফিক আলম (দি বাংলাদেশ টুডে/দৈনিকজনতা) সহ-সভাপতি পদে যথাক্রমে এস.এইচ.এম তরিকুল (প্রতিদিনের সংবাদ/দৈনিকবার্তা) ও সুলতান মাহমুদ রেজা (দৈনিক নওরোজ), সাধারণ সম্পাদক পদে পরিতোষ মোহন চৌধুরী আদিত্য (বাংলাভিশন টিভি), যুগ্ম সম্পাদক পদে ফরহাদ হোসেন আদনান (বিজয় টিভি), অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম বণি (দৈনিক বাংলার সকাল), দপ্তর, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে ফজলুল করিম বাবলু (দৈনিক বার্তা), সমাজকল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সৌমেন্দ্র নাথ মন্ডল (দৈনিক দেশ বাংলা), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ওমর ফারুক (দৈনিক নতুন প্রভাত), নির্বাহী সদস্য পদে যথাক্রমে জাহিদ হাসান (দৈনিক বাংলার সকাল), তারিক হায়দার মিঠু (সাপ্তাহিক সুবর্ণ সংবাদ) ও মিলন শেখ (দৈনিক আজকের পত্রিকা/দৈনিকবার্তা)।

উৎসব মুখর এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি দৈনিক সোনালী সম্পাদক লিয়াকত আলী, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম বাবু।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin