নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি প্রেস ক্লাব এর কার্যনির্বাহী কমিটির সভা শনিবার দুপুর ১২টায় অত্র ক্লাবে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব এর সভাপতি রফিক আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্যর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজা, কোষ্যাধ্যাক্ষ আমিনুল ইসলাম বনি, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, ক্রীড়া সম্পাদক সৌমেন মন্ডল, নির্বাহী সদস্য রফিকুল হাসান সিরাজ, শামিউল হাসান সুমন ও মিলন শেখ। এছাড়াও প্রেস ক্লাবের অন্যান্য সদস্যগণ।
সভায় ক্লাবের আগামী দিনের কর্মপরিকল্পনা, অডিট, বিভিন্ন কার্যক্রম ও ফ্যামেলি-ডে নিয়ে আলোচনা হয়। সেইসাথে কোন সাংবাদিক মৃত্যুবরণ করলে তাৎক্ষণিক পরিবারের হাতে দশ হাজার করে টাকা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও নির্বাহী পরিষদের সদস্যদের প্রশ্নের জবাবে সভাপতি ব্যাংকে কত টাকা আছে তার হিসাব দেন। সেইসাথে তিনি সদস্যদের পরামর্শ গ্রহন ও সেই মোতাবেক পদক্ষেপ গ্রহন করবেন বলে উল্লেখ করেন। আগামী সভা সমুহে কার্যনির্বাহী কমিটির সভায় শতভাগ উপস্থিত হওয়ার জন্য সদস্যদের অনুরোধ কওে করে সভা শেষ করেন।