মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজ প্যাথলজির উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৫৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নগরীর লক্ষ্মীপুর সিএন্ডবি মোড়ের জীবন বীমা ভবনের বিপরীত পাশের্^ নির্মিতব্য আল-আকসা স্বাধীনতা টাওয়ারের দ্বিতীয় তলায় রাজ প্যাথলজির কার্যক্রমের নতুনভাবে উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ প্যাথলজির সত্বাধিকারী রাজশাহী মেডিকেল কলেজের প্যাথলজির সহকারী অধ্যাপক ডা. রুখসানা। আল আকসা ডেভেলপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী, একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু সালেহ, ডা. সৈয়দ মোশাররফ হোসেন, ডা.ওয়াসিম, ডা. গোলাম আকবর, অবসরপ্রাপ্ত প্র. আবুল কাশেম ,কবি ফজলুল বারী রনি সহ বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারের প্রধানগণ।
স্বাগত বক্তব্য দেন, রাজ প্যাথলজির বর্তমান মালিক ডা. রুখসানার বড় ভাই জনতা ব্যাংকের সাবেক ডিএমডি শামীম আহমেদ। ডা. রুখসানা বলেন, এই প্রতিষ্ঠান তার প্রয়াত স্বামী ডা. মামুনুর সাহেবের হাতে গড়া। দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে এই প্যাথলজি। কিন্তু গত বছর করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান।
তিনি মারা যাওয়ার পর প্রতিষ্ঠানটি চালাতে কিছুটা অসুবিধা হচ্ছিল । তখন তার বড় ভাইয়ের সহযোগিতায় নতুন আরেকটি ভবনে কার্যক্রম চালাতে আগ্রহী হলে আল-আকসার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী এগিয়ে আসেন। তিনি স্বাধীনতা টাওয়ারের অন্য সকল ফ্লোরের কাজ চলমান থাকলেও দ্বিতীয় তলায় অত্যন্ত নান্দনিক ডিজাইন দিয়ে কাজ সম্পন্ন করে দিয়েছেন। ফলে আমাদের ব্যবসায়ীক কার্যক্রমে তিনি আমাদের যথেষ্ট এগিয়ে দিয়েছেন। আমরা তার কার্যক্রমে সন্তুষ্ট।
আল-আকসার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী বলেন, আমি আমার দেয়া কথা রাখতে পেরেছি বলে ভালো লাগছে। কারণ কমিটমেন্ট ঠিক না থাকলে ব্যবসা করা সম্ভব নয়। স্বাধীনতা টাওয়ারের কাজ চলছে কিন্তু ডা. রুকসানা ম্যাডামকে বলেছিলাম দরকার হলে অন্যান্য ফ্লোরের কাজ বন্ধ রেখে আপনার কাজ সম্পূর্ণ করে দিব। তিনি রাজ প্যাথলজির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করেন। উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin