বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাবিতে সরকারের পদত্যাগের দাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’র মানববন্ধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৬১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে মানববন্ধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সংলগ্ন প্যারিস রোডে তাঁরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচন কালিন সরকার হিসেবে দেখতে চায় না। কারন ২০১৪ এবং ২০১৮ সালে যে নির্বাচন হয়েছে সেখানে রাতের ভোটে এই সরকার নির্বাচিত হয়েছে। সেখানে বিরোধী মত কে তারা দমন করেছে। তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, হত্যা করেছে, গুম করেছে।
তারা বলেন, এই সরকারের বিরোধী মতের হাজার হাজার নেতা আজ কারাগারে। এই সরকার রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। একনায়কতন্ত্র কায়েম করার জন্য এই সরকার চেষ্টা করে যাচ্ছে। সরকারের এই চেষ্টা আর সফল হতে দেয়া হবেনা বলে উল্লেখ করেন তারা। বক্তারা বলেন, দেশ ও জনগণের স্বার্থে সুষ্ঠ নির্বাচন দিন। যারা ক্ষমতার আসল মালিক তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে তার মাধ্যমে একটা অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিন এবং সাধারণ জনগণকে মুক্তি দেয়ার দাবী জানান।

মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, আপনারা লক্ষ্য করেছেন দেশের সকল রাজনৈতিক দল বলছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা। আর একটি দল বলছে তাদের অধিনে নির্বাচন হবে। এদেশের মানুষ বিশ্বাস করেছিল এই সরকারকে ২০১৮ সালে। ২০১৪ সালের প্রহসনের নির্বাচনের পর এই সরকার ওয়াদা করেছিল ১৮ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। কিন্তু এই সরকার দেশের সকল মানুষের সাথে প্রতারণা করেছে। দিনের ভোট রাতে করেছে। এই সরকারকে দেশের একটি মানুষও আর বিশ্বাস করে না। সকল মানুষ বুঝে গেছে। আর বসে থাকার সময় নেই। আসুন প্রত্যেকটা মানুষের ভোটাধিকার অর্জনের জন্য এই সরকারের পদত্যাগ করানোর আন্দোলনে শরীক হই।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাসুদুল হাসান খান (মুক্তা) এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম, জিওসায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ইমামুল হক সানজিদ, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক পারভেজ আজহারুল হক প্রিন্স, অধ্যাপক কামরুজ্জামান, অধ্যাপক আমিরুল ইসলাম, অধ্যাপক সোহেল হাসান, অধ্যাপক মামুনুর রশীদ, উপদেষ্টা ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক শাহেদ জামান, সাবেক ডীন অধ্যাপক সাইফুল ইসলাম ও অধ্যাপক সরওয়ার জাহান প্রমুখ। কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin