নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্র দলের কর্মীসভা বৃহস্পতিবার সকাল ৯টায় মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমূখী শিক্ষাব্যবস্থা নিশ্চিৎকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিৎ করার চলমান লড়াইকে আরও বেগমান করার লক্ষে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছাত্রদল রাজশাহী বিশ^বিদালয় শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম। এছাড়াও অত্র কমিটির সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও অন্যান্য সদস্য, সমর্থক এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন আগামীতে কমিটি গঠন এবং দলীয় কার্যক্রমে অংশগ্রহন ও দলীয় শৃংখলা মেনে দল করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেইসাথে ত্যাগি ও সাহসিকতার সাথে আগামী আন্দোলনে যারা সক্রিয় অংশগ্রহন করে জোরালো ভূমিকা রাখতে পারবে এবং ছাত্রদের দাবী আদায়ে সক্রিয় ভূমিকা রাখবে সেই সকল নেতৃবৃন্দের নিয়ে একটি কার্যকরী কমিটি গঠন করার পরামর্শ দেন তারা।