মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রামেক হাসপাতালের প্রসুতিদের শাড়ী ও নবজাতক শিশুদের কিডসওয়ার প্রদান

  • প্রকাশ সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৩ ও ২৮ নং ওয়ার্ডে ভর্তিকৃত তিনজন প্রসুতির মধ্যে শাড়ী এবং ২০জন নবজাতক শিশুর মধ্যে কিডসওয়ার প্রদান করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজ সেবা কার্যালয় ও রাজশাহী রোগি কল্যাণ সমিতির আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজ সেবা অফিসার ড. হামিদুল ইসলাম এই শাড়ী ও কিডসওয়ার বিতরণ করেন।

হামিদুল ইসলাম বলেন, রাজশাহী রোগি কল্যাণ সমিতির নাম প্রকাশে অনইচ্ছুক একজন সদস্য কিডসওয়ার ও শাড়ী প্রদান করেন। এই কিডসওয়ার ও শাড়ী সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি ওয়ার্ডে যেয়ে প্রদান করেন। এ সময়ে তিনি বলেন, রাজশাহী সমাজসেবা অফিস এখন আরো সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়াও রোগি কল্যাণ সমিতির মাধ্যমে প্রতিনিয়ত রোগিসহ নবজাতক শিশুদের সহযোগিতা করে আসছে।

তিনি আরো বলেন, অনেক অসহায় রোগি রয়েছে যারা টাকার অভাবে সঠিক চিকিৎসা করতে পারেনা। সে সকল রোগিদের কল্যাণে এই রোগি কল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে। এই সহযোগিতা রোগিদের সহায়তায় চলমান রাখতে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসতালের গাইনী এন্ড অবস বিভাগের সহযোগি অধ্যাপক ডাক্তার নাহিদ ইউসুফ ও রামেক হাসপাতালের সমাজ সেবা অফিসার রেজাঊল করিমসহ অত্র ওয়ার্ড সমুহের ইনচার্জ, নার্স ও অন্যান্য অফিসার এবং শিক্ষার্থীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin