রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রামেবির সাবেক উপাচার্যের মৃত্যুতে বর্তমান উপাচার্য’র শোক

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪৫১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের ১ম ও সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব ইন্তেকাল করেছেন (ইন্না—– রাজিউন)। আজ বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টার সময় রাজাধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় চিকিৎসা ক্ষেত্রে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন উপাচার্য। এদিকে সাবেক উপাচার্য ডা. মাসুম হাবিবের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন রামেবির কর্মকর্তা কর্মচারীরা। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর । তিনি স্ত্রী, এক ছেলেসহ আত্মীয়-স্বজন ও বহুগুণগ্রাহী রেখে গেছেন । তিনি রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে প্রায় ২ বৎসর সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এর পর তিনি রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে ২৯ এপ্রিল ২০১৭ থেকে ২৮এপ্রিল ২০২১ ইং তারিখ পর্যন্ত দায়িত্বে ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin