রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রামেবি স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদেক: রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। রোববার সকালে নগরের বাজেসিলিন্দার প্রকল্প এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার ফয়সল আলম। সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডা. জাকির হোসেন খোন্দকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা ও মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. কেরামত আলী প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, বড়বনগ্রাম, বাজেসিলিন্দা ও বারইপাড়া মৌজার ৬৭ দশমিক ৬৭৯২ একর জমির ওপর এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণ হতে যাচ্ছে। প্রথম পর্যায়ে নির্মাণ কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট একটি ১২ তলা অত্যাধুনিক হাসপাতাল ভবন। হাসপাতালে ২২টি লিফটের পাশাপাশি থাকবে ৪টি স্কেলেটর। হাসপাতালের সন্নিকটেই থাকবে বেসমেন্টসহ ১০ তলা বিশিষ্ট একটি আধুনিক একাডেমিক ভবন।

প্রথম পর্যায়ের নির্মাণের শেষেই নির্মিত হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, ছাত্র-ছাত্রীদের জন্য তিনটি ডরমেটরি, একটি মর্গ, একটি স্কুল, একটি মসজিদ, তিনটি বিদ্যুতের সাব-স্টেশন, একটি স্যাটেলাইট ফায়ার স্টেশন, সীমানা প্রাচীর, তিনটি গেট, ২০টি নিরাপত্তা চৌকি, যাতায়াতের রাস্তা, নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি সরবরাহ ব্যবস্থাসহ আরও নানা কিছু।

প্রথম পর্যায়ের প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২৫৭ কোটি টাকা। এর মধ্যে ভূমি অধিগ্রহণ বাবদ ব্যয় ধরা হয়েছে ৭৭৬ কোটি টাকা। এছাড়াও নির্মাণ কাজে ধরা হয়েছে ১ হাজার ৩ কোটি টাকা। আর যন্ত্রপাতি ও আসবাবপত্রের জন্য অনুসাঙ্গিক ব্যয় ধরা হয়েছে ৪৭৮ কোটি টাকা। প্রকল্পটি প্রাথমিকভাবে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানোনো হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin