বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাষ্ট্রদোহ মামলায় জামিন বহাল রাজশাহীর শীর্ষ তিন বিএনপি নেতার

  • প্রকাশ সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০২০ সালের ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিমুলক বক্তব্য দেয়ার অভিযোগ এনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রহ মামলা হয়।

এই মামলায় উচ্চ আদালত থেকে গত বছরের ২৫ আগস্ট একসাথে আগাম জামিন পান রাজশাহীর শীর্ষ তিন বিএনপি নেতা। পরে নিয়মানুযায়ী রাজশাহী মহানগর দায়রা জজ আদালত আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিচারক এই তিনজনের জামিন মঞ্জুর করেন। সেই থেকে মিজানুর রহমান মিনু, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও এ্যাডভোকেট শফিকুল হক মিলন জামিনে রয়েছেন।

রোববার (০৬ ফেব্রুয়ারী) রাজশাহীর একই আদালতে এই তিন নেতা হাজিরা দিলে বিচারক তাদের জামিন আগামী ৪ জুন ২০২২ ইং পর্যন্ত বর্ধিত করেন। মামলা পরিচালনাকারী আইনজীবী রইসুল ইসলাম ও মাসুদ জানান, উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের প্রেক্ষিতে বিচারক ইলিয়াস আলী উক্ত দিন পর্যন্ত জামিন বর্ধিত করেন। তাঁরা আরো বলেন, এই মামলা সম্পূর্ন রাজনৈতিক। মামলায় বিএনপি’র এই নেতৃবৃন্দ বেকসুর খালাস পাবেন বলে তারা আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম বাদী হয়ে গত ২০২২ ইং সালের ২ মার্চ রাজশাহীতে এই নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করার জন্য রাজশাহী জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেন। পরে একই বছরের ১৬ই মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি অনুমোদন হয়ে আসে। এরপর ৩১ মার্চ রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin