বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাসিকের বিশেষ আয়োজন ‘শিশুদের জন্য ভালোবাসা’ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদ্যাপন করলেন মেয়র লিটন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেবদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ আয়োজন ‘শিশুদের জন্য ভালোবাসা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের (অটিস্টিক) নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আয়োজনের মধ্যে ছিল কেক কাটা, খাবার বিতরণ, নাচ-গান ও কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত। আজ মঙ্গলবার বিকেলে হেলেনাবাদ গালর্স স্কুল সংলগ্ন ফাউন্ডেশন ফর উইম্যান এ্যান্ড চাইল্ড এ্যাসিস্ট্যান্স (এফডব্লিউসিএ) কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান। বাংলাদেশ এখন বিশে^র বিস্ময়। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন, আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন। আজকের এই দিনে আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি।

মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করেন। বর্তমান সরকার এসব শিশুদের ব্যাপারে অনেক আন্তরিক। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড বানানো হয় এসব শিশুদের আকাঁনো বিভিন্ন ছবিতে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বর্তমান সরকার আরো বেশি করে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ^াস করি।

তিনি আরো বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা একটি প্রতিষ্ঠার গড়তে চাই। এটি আমরা ওয়াদা। ওয়াদাটি বাস্তবায়ন করতে চাই।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফডব্লিউসিএ এর সভাপতি ও মহাগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যানে বিভিন্ন কাজ করছে সরকার। সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব শিশুদের অনেক ভালোবাসেন, স্নেহ করেন। আমাদের প্রত্যেকের উচিত এসব শিশুদের জন্য কিছু করার চেষ্টা করা। আজকের আমাদের আনন্দের দিন, প্রধানমন্ত্রীর জন্মদিন। আমরা সবাই প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, এফডব্লিউসিএ এ নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম লিপি ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

অনুষ্ঠানে এফডব্লিউসিএ এর টিম লিডার ড. সাদিকুর রহমান, রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসন-২ এর কাউন্সিলর আশেয়া খাতুন, সচিব মশিউর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক, প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাইদ ও বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের সাথে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। এরপর অটিস্টিক শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বাদ যোহর নগর ভবন জামে মসজিদে দোয়া মাহফিল, শেখ রাসেল, শিশু প্রশিক্ষণ ও পূণর্বাসন কেন্দ্র, উপশহরে শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ ও কেক কাটা এবং দোয়া-মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin