বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাসিক নির্বাচনে এবার নৌকার পক্ষে প্রচারনায় তৃতীয় লিঙ্গের জনগণ

  • প্রকাশ সময় বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র ছয়দিন বাকী। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিদন্দিতা করছেন। তাঁকে বিজয়ী করতে রাজশাহী মহানগরীতে বসবাসকারী তৃতীয় লিঙ্গের জনগণের পক্ষ থেকে বুধবার সকাল সাড়ে ১০টায় প্রচার প্রচারণা করা হয়।

হিজড়া গুরু হীরা খান, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা ও কোষাধ্যক্ষ জুলির নেতৃত্বে নগরীর বিন্দুর মোড় রেলগেট থেকে শুরু করে রেলওয়ে মার্কেট, শালাবাগান টেম্পু স্ট্যান্ডসহ অন্যান্য স্থানে তারা প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন। এ সময়ে তাদের সঙ্গে প্রায় শতাধীক তৃতীয় লিঙ্গের জনগণ উপস্থিত ছিলেন।

বিতরণ কালে মোহনা বলেন, সদ্য সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, বিগত পাঁচ বছরে রাজশাহী শহরকে মনোরোম করে সাজিয়েছেন। করেছেন প্রসস্ত রাস্তা, সেইসাথে হাইটেক পার্ক, বিকেএসপি, বিনোদনের জন্য লালন শাহ্ পার্ক, রাস্তার পাশ দিয়ে করেছেন নান্দনিক ফুটপাত। শুধু তাই নয় সবুজায়নের রোপন করেছেন নানা ধরনের বৃক্ষ। তাঁর উন্নয়নের ফিরিস্তি দিয়ে শেষ করা যাবেনা বলে জানান তিনি।

এছাড়াও করোনা কালীন সময়ে প্রায় প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন খাবার, বিনামূলে চিকিৎসনা ও অক্সিজেন। প্রদান করেছেন হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। তিনি আরো বলেন, করোনাকালে তৃতীয় লিঙ্গের জনগণ কোন কাজ ও কোথাও বের হতে না পেরে অত্যন্ত কষ্টে জীবন যাপন করছিলেন। তাদের এই কষ্টের কথা চিন্তা করে সাবেক মেয়র তাদের পাশে এসে দাঁড়ান। প্রদান করেন খাবার। দেন বিনা মূলে চিকিৎসা। শুধু তাই নয় প্রতিনিয়ত তিনি খোঁজ খবর রাখতেন বলে উল্লেখ করেন তিনি।

তাঁরমত নেতা এই সিটিতে বার বার প্রয়োজন উল্লেখ করে আবারও তাঁকে বিজয়ী করে জনগণের সেবা প্রদানের সুযোগ দানের জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। সেইসাথে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন। এছাড়াও তারা ভোট চেয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin