বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে রুবেল’র মনোনয়ন উত্তোলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে ৭নং ওয়ার্ড সাধারণ প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেন জহিরুল ইসলাম রুবেল। তিনি মঙ্গলবার দুুপুরের দিকে সমর্থকদের সাথে করে নিয়ে এই মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময়ে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে যেয়ে বলেন, গতবারও তিনি এই ওয়ার্ড থেকে নির্বাচন করেছিলেন। জনগণের সমর্থন ও জনগণ ব্যাপকভাবে ভোট প্রদান করলেও তিনি গায়েবী কারনে পরাজিত হন।

তিনি বলেন, আশাকরি এ্ ওয়ার্ডেও উন্নয়নের এবং জনগণের সেবাদানের সুযোগ করে দিতে জনগণ এবারও তাকে ভোট দেবেন। কারন এই ওয়ার্ডে তেমন কোন উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে অত্র ওয়ার্ডের জলাবদ্ধতা থেকে শুরু করে সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করবেন। তিনি আরো বলেন, ওয়ার্ডের উন্নয়নের জন্য সরকারীভাবে অর্থ বরাদ্দ দেয়া হয়। বর্তমানে এই অর্থের সঠিক ব্যবহার না হওয়ায় উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সেইসাথে সুসম বন্টন না হওয়ায় হতদরিদ্ররা তাদের ন্যায্যতা ও প্রাপ্যাতা থেকে বঞ্চিত হয়েছেন।

ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের সঠিক সেবা দানের সুযোগ করে দিকে তিনি ওয়ার্ডবাসীর নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন। ফরম উত্তোলনের সময় অত্র ওয়র্ডের বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন। তারা রুবলের পক্ষে কাজ করবেন বলে প্রতিশ্রতি দেন। সেইসাথে তাঁর পক্ষে নানা ধরনের স্লোগান দিতে থাকেন উপস্থিত কর্মী ও সমর্থকগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin