নিজস্ব প্রতিবেদক: আসছে ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিদন্দিতা করছেন। তাঁকে বিজয়ী করতে মঙ্গলবার বিকেলে প্রচার প্রচারণা করেন রাজশাহী গোদাগাড়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা। তাঁরা রাজশাহী থিম ওমরপ্লাজা থেকে শুরু করে নিউমার্কেট হয়ে রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের সামনে দিয়ে বিভিন্ন মার্কেটে যান এবং জনগণের নিকট নৌকার জন্য ভোট প্রার্থনা করেন। সেইসাথে প্রতিটি মানুষের হাতে নৌকার লিফলেট দেন তারা।
এসময়ে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সমিতির সভাপতি, কাননহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের কাকনহাট পৌর সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল মজিদ মাস্টার, সহ-সভাপতি আব্দুল আওয়াল রাজু, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শহিদুল ইসলাম শিবলী, সাইফুদ্দিন বাবু, হারুন অর রশিদ, সোয়াইবুর রহমান, হাফেজ কামাল, সুনন্দন দাস রতন, এনামুল হক বাবু, সম্পা, ফারিয়া ও জান্নাতীসহ আরো অনেকে। প্রচারণায় সার্বিক সহযোগিতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু।