বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাসিক নির্বাচনে মেয়র লিটনের পক্ষে প্রচারণামূলক লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১জনু রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মেয়র পদে প্রতিদন্দিতা করছেন। এই নির্বাচনে মেয়রকে পুণরায় জয়লাভ করানোর জন্য রাজশাহীর উন্নয়ন সম্পর্কিত লিফলেট বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ¦ সালাউদ্দিন সিদ্দিক সোহাগ। বৃহস্পতিবার বিকেলে তিনি তার সহযোগি ও বন্ধুদের নিয়ে রাসিক ৭নং ওয়ার্ড এলাকায় এই লিফলেট বিরতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন তাসাদ্দেক হোসেন মিলন, রফিক, মাসুদ, মনিরুজ্জামান বিকাশ, নাহিদুল ইসলাম আদর, রুবায়েদ হোসেন রুবেল ও সালাউদ্দিন পারভেজসহ অন্যান্য সমাজসেবকগণ।

লিফলেট বিতরনের সময় সোহাগ বলেন, তিনি আওয়ামী লীগের কোন পদে না থাকলেও তিনি বঙ্গবন্ধু ও দেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শের একজন সৈনিক। তিনি বলেন, বিগত দিনে অনেক মেয়র চলে গেলেও রাজশাহীর এত উন্নয়ন হয়নি। কিন্তু বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর হাতে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়াও উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।


তিনি আরো বলেন, বর্তমান মেয়র পুনরায় বিজয়ী হলে রাজশাহী হবে সিঙ্গাপুরের ন্যায়। কারন রাজশাহী হচ্ছে সুখি ও পরিচ্ছন্ন নগরী। এই নগরীতে নেই কোন যানজট, নেই চুরি ছিনতাই। এ কথায় রাজশাহী হচ্ছে দেশের মধ্যে সব থেকে শান্তির শহর। এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার মাঝি বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ভোট প্রদানের জন্য অত্র ওয়ার্ডবাসীসহ নগরবাসীকে অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin